Breaking News
Home / TRENDING / ভিন রাজ্য থেকে বাংলার মানুষকে ফেরাতে ১০৫টি ট্রেনের বন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিন রাজ্য থেকে বাংলার মানুষকে ফেরাতে ১০৫টি ট্রেনের বন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিক, পর্যটক ও ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে আরও ১০৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই টুইটার হ্যান্ডেলে জানালেন একথা।তিনি লিখেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের রাজ্যের যাঁরা দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন এবং পশ্চিমবঙ্গে ফিরতে চাইছেন, তাঁদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করার জন্য আমরা অতিরিক্ত ১০৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি।’’ মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “আগামী দিনগুলিতে এই ট্রেনগুলি দেশের নানা প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের লোকজনকে নিয়ে রওনা হয়ে গোটা রাজ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন গন্তব্যে পৌঁছবে।”

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফেও বিশেষ ট্রেনের কথা জানানো হয়েছে। ১০৫টি ট্রেনের বিস্তারিত বিবরণ কোথায় পাওয়া যাবে, সেই ওয়েবসাইটের ঠিকানাও টুইটে দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ মে থেকে ১৪ জুন পর্যন্ত মহারাষ্ট্র, কেরালা, রাজস্থান, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর– এরকম প্রায় সমস্ত রাজ্য থেকে ট্রেন চালু হবে বাংলার উদ্দেশে। সেগুলি এসে পৌঁছবে উত্তরবঙ্গ, মালদা, হাওড়া, দুর্গাপুর, খড়্গপুর সহ রাজ্যের একাধিক জেলায়।

বুধবার বিকেল পর্যন্ত মোট ৭টি বিশেষ ট্রেন পরিযায়ীদের নিয়ে বাংলায় ফিরেছে। কিন্তু এই সংখ্যা যথেষ্ট নয় বলে বিরোধী দলগুলি বার বার অভিযোগ করছিল। তার মাঝেই অধীর চৌধুরী তোপ দাগেন রাজ্যের বিরুদ্ধে। তিনি জানান, রেলমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে, রাজ্যকে ট্রেন দিতে রেল প্রস্তুত, কিন্তু রাজ্য সরকার নিষ্ক্রিয় হয়ে রয়েছে। কিন্তু এদিন টুইট করে ১০৫টি ট্রেনের ঘোষণা করে মুখ্যমন্ত্রী বিরোধী শিবিরকে বোঝাতে চেয়েছেন তাঁর নেতৃত্বাধীন সরকার পরিযায়ী শ্রমিক, পর্যটক ও ছাত্র-ছাত্রীদের প্রতি উদাসীন ছিল না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *