নিজস্ব সংবাদদাতাঃ
গত দু’দিন ধরে ইসলামপুরের ছাত্র আন্দোলন ও সেই আন্দোলনে দুই ছাত্রের মৃত্যু নিয়ে তোলপাড় চলছে রাজ্যে৷ এই কাণ্ডের প্রতিবাদে শনিবার পথে নামে একাধিক ছাত্র সংগঠন৷ চলে অবরোধ কর্মসূচিও৷ শহরেও টের পাওয়া গেল তার জের। শ্যামবাজারে দেখা গেল বিক্ষোভ মিছিল৷ শ্যামবাজারে প্ল্যাকার্ড, পোস্টার হাতে পথে নামে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা৷ জমায়েত থেকে স্লোগান দেয় তারা, ‘এবিভিপি রাজপথে, বাংলার পুলিশ হুঁশিয়ার’৷
উল্লেখ্য, ইসলামপুরের দাড়িভিট উচ্চবিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষ উর্দু শিক্ষক নিয়োগ করে৷ পড়ুয়াদের দাবি স্কুলে উর্দু পড়ুয়াই নেই৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news