নিজস্ব সংবাদদাতাঃ
পানের স্বভাব অনেকেরই থাকে। যদিও মদ্যপান বহু মানুষের জীবনেই অশান্তি ডেকে আনে। অপরপক্ষে যিনি পরিমিত পান করেন তিনি মন্দ থাকেন না। কিন্তু সাম্প্রতিককালে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও পানাশক্তের সংখ্যা রীতিমতো বাড়ছে তা বলা বাহুল্য। এই প্রসঙ্গেই একটি গবেষণা থেকে উঠে এসেছে নতুন তথ্য। সমীক্ষায় দেখা গেছে যে কলেজ ছাত্রছাত্রীরা বাড়াবাড়ি করে না, বরং পরিমিত মদ্যপান করে তাঁদের শরীর, সম্পর্ক এবং পড়াশোনায় ফল ভালো হচ্ছে। অপরপক্ষে ঘটছে উল্টোটা।
গবেষকদের বক্তব্য, যে কোনও বিষয়েই দায়িত্ববোধ থাকা উচিত। মদ্যপানের ক্ষেত্রেও সেই কথা খাটে। সেই দায়িত্ববোধ যাঁদের আছে তারা অনেক ক্ষেত্রেই মদ্যপানের সুফল পান। যা তাঁদের জীবনযাপনকে প্রভাবিত করে। শরীর যেমন সুস্থ থাকে, তেমনি পরীক্ষার ফলও ভালো হয়।
অন্যতম গবেষক মনোজ শর্মার মতে, ‘দায়িত্বের সঙ্গে মদ্যপান করলে একই সঙ্গে শরীর, সম্পর্ক এবং পরীক্ষার ফলে দুর্দান্ত প্রভাব পড়বে।’ উঠে এসেছে আরও এক তথ্য। দেখা যাচ্ছে যাঁরা শরীরচর্চা করেন তাঁরা অতিরিক্ত মদ্যপান করেন না। এক্ষেত্রে বন্ধুদের এবং পরিবারেরও বড়সর দায়িত্ব রয়েছে। গবেষকেরা সমীক্ষা করে দেখেছেন মদ্যপানের বিষয়ে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি দায়িত্ববোধ দেখান।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব দ্য আমেরিকান অসটিওপ্যাথিক অ্যাসোসিয়েশন’-এ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news