নিজস্ব সংবাদদাতা, ভাঙড়ঃ
রাষ্ট্রদ্রোহিতা, খুন, পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট সহ মোট চৌত্রিশটি মামলা ছিল ভাঙড় আন্দোলনের অন্যতম নেতা অলীক চক্রবর্তীর বিরুদ্ধে। আগেই একাধিক মামলায় জামিন পান অলীক। গত ১২ই জুলাই বারুইপুর মহকুমা আদালতে আরও ১৫টি মামলায় জামিন পেয়েছিলেন এই সিপিএমএল রেডস্টার নেতা। বাকি থাকা একtyটি খুনের মামলায় ও মঙ্গলবার জামিন পেলেন অলীক। যদিও বেশ কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন অলীক চক্রবর্তী। অলীক চক্রবর্তীর জামিনের খবরে খুশির হাওয়া পাওয়ার গ্রিড লাগোয়া ভাঙড়ের গ্রাম গুলিতে। জামিনের খবর আসতেই লাল আবির নিয়ে রাস্তায় নেমে পড়েন জমি আন্দোলনকারীরা। প্রসঙ্গত মাস দেড়েক আগে ওড়িশার কণিষ্ক হাসপাতালে চিকিৎসার জন্য গিয়ে সেখানে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও কাশীপুর থানার পুলিশের হাতে ধরা পড়েছিলেন অলীক। ওড়িশার আদালত থেকে ট্রানজিট রিমান্ডে অলীককে এ রাজ্যে নিয়ে এসেছিলেন পুলিশ আধিকারিকরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news