নিজস্ব সংবাদদাতাঃ
হায়দ্রাবাদে স্মার্টফোনের লোভে বন্ধুকে খুন করল ১৯ বছরের এক যুবক। পুলিশ সূত্রে খবর, যুবকের নাম সাগর। সে তার প্রতিবেশি বন্ধু প্রেমকে(১৭) ভুলিয়ে ভালিয়ে উপ্পল একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে লাঠি দিয়ে পিটিয়ে এবং পুড়িয়ে মারে সাগর। এই কাজ সে করে বন্ধুর স্মার্টফোনটির হাতানোর উদ্দেশ্যে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে বন্ধুকে লংড্রাইভের নাম করে নির্জন জায়গায় নিয়ে যায় অভিযুক্ত। লাঠি দিয়ে মাথায় আঘাত করে। বন্ধু জ্ঞান হারালে তার গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলেই মারা যায় বছর সতেরোর প্রেম।
প্রেম বাড়ি না ফেরায় কদিন আগে তার পরিবারের পক্ষ থেকে থানায় ডায়েরি করা হয়। এরপর পুলিশ তদন্তে নেমে পুরো ঘটনা জানতে পারে। জেরায় সাগর স্বীকার করেছে, যে সে বন্ধুকে খুন করেছে। বন্ধুর স্মার্টফোনটি তার পছন্দ হয়েছিল, সেটি সে চায়। কিন্তু বন্ধু সেটি দিতে রাজি না হওয়াতেই সাগর প্রেমকে খুন করে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news