Breaking News
Home / TRENDING / ভিন্ন ঘরানার চিত্র প্রদর্শনী নিয়ে হাজির একাডেমি অফ ফাইন আর্টস

ভিন্ন ঘরানার চিত্র প্রদর্শনী নিয়ে হাজির একাডেমি অফ ফাইন আর্টস

নীল রায়ঃ

একাডেমি অফ ফাইন আর্টসে আয়োজিত হয়ে গেল এক ভিন্ন ঘরানার চিত্র প্রদর্শনী। ৮-১৩ মে-র মধ্যে আয়োজিত এই চিত্র ও স্থাপত্য শিল্পের প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন অসম বয়সের একঝাঁক খ্যাতনামা শিল্পী। “আগুন নিয়ে খেলা” শীর্ষক এই প্রদর্শনী যেমন সাজিয়ে তুলেছেন প্রবীণ শিল্পী তরুণ দে। তেমনি রয়েছেন যুবা শিল্পী প্রদীপ দাস, রাজু সরকার, পিন্টু শিকদাররা।

নিজের শিল্প ভাবনায় এই প্রদর্শনীকে অন্যমাত্রা দিয়েছেন শিল্পী ভবতোষ সুতারও। এছাড়াও, এই প্রদর্শনীতে নিজে নিজে যোগদান দিয়েছেন মল্লিকা দাস সুতার, অয়ন সাহা ও নির্মল মালিক। এক শীর্ষক অথচ হরেক স্বাদের এই প্রদর্শনী প্রসঙ্গে তরুণ দে বলেন, “আগুন নিয়ে খেলা” বিষয়টিকে নানা বয়সের শিল্পীরা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যে যার নিজের মতো করে বিষয়টিকে শিল্প ভাবনার মাধ্যমে প্রদর্শনীতে তুলে ধরেছি।”

প্রদর্শনী প্রসঙ্গে আবার রাজু সরকারের দাবি, “এমন চিত্র প্রদর্শনী কলকাতা শহরের বুকে আগে কখনও হয়নি। এমন প্রয়াস শিল্প প্রেমীদের ভাবনাকে নতুন নির্যাস দেবে বলেই আমাদের বিশ্বাস।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *