চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ দীর্ঘ দিনের প্রতিক্ষায় ইতি টেনে অবশেষে প্রিয় মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল । বালি গার্ডেনে গঙ্গার ধারে ধুমধামের সঙ্গে করা হল বিয়ের আয়োজন। তবে অনেকেরই প্রশ্ন পাত্রী কে? অনুগামী দের সঙ্গে এর আগেই পাত্রীর পরিচয় করিয়েছেন প্রীতম । চলতি বছরেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই, মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে আংটি হাতে প্রেমিকা সোনেলা পালকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রীতম। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও ।

এবার তাঁর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ফুটবলার। এদিন নিজেদের প্রি-ওয়েডিংয়ের একটি ভিডিও পোস্ট করেন প্রীতম । জানান, সোনেলার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি । প্রীতম ও সোনেলার সম্পর্ক দীর্ঘদিনের। সেই ভালবাসাই এবার পরিনতি পেল ।
https://youtube.com/shorts/MSmJs3a-d6M?feature=share
প্রীতম ও সোনেলা দুজনকেই দেখা গেল বাঙালি সাজে । লাল-সাদা শাড়ি তে সেজে উঠেছিলেন সোনেলা , সাদা ধুতি-পাঞ্জাবি তে বাঙালি বরের সাজে দেখা গেল প্রীতম কে । সোমবার সকাল থেকেই বন্ধুবান্ধবের সঙ্গে পরিবারের লোকের মধ্যেও ছিল ব্যাস্ততা । তবে সন্ধ্যেয় বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন মোহনবাগান ক্লাবের কর্তা সহ অনেকেই । ছিলেন দুই পরিবারের সদস্যরাও। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছিল প্রীতম ও সোনেলার বিয়ের অনুষ্ঠান ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news