Breaking News
Home / TRENDING / গোপনে বাগদান সারলেন পরিণীতি-রাঘব?

গোপনে বাগদান সারলেন পরিণীতি-রাঘব?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

কথায় আছে যা রটে তার কিছুটা হলেও ঘটে। সম্প্রতি রটেছিল এই মাসের দশ তারিখ নাকি আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরে ফেলবেন পরিণীতি চোপড়। কিছু দিন আগে সমাজবাদী পার্টি নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা ভাস্কর। এবার আবারও কী এক হচ্ছে রাজনীতি ও বলিউড?

এই প্রসঙ্গে জানতে চাইলে বরাবরই চুপ ছিলেন নায়িকা। মিষ্টি হেসে এড়িয়ে গিয়েছিলেন সব প্রশ্নের উত্তর। অন্যদিকে রাঘবও বলেছিলেন, ‘পরিণীতি নয়, রাজনীতি নিয়ে প্রশ্ন করতে।” কিছু দিন আগে লন্ডনও উড়ে গিয়েছিলেন নায়িকা। যে মুহূর্তে তাঁর বাগদানের গুঞ্জন ক্রমশ ফিকে হতে শুরু করে, ঠিক সেই মুহূর্তেই পরীকে দেখে চমকে গেলেন অনেকেই। পরীর আঙুল দেখে আবারও সেই জল্পনা উস্কে উঠল। সোমবার রাতে সেলিব্রিটি ম্যানেজার পুনম দামানিয়ার অফিসে দেখা যায় পরিণীতিকে। ক্রপ টপ আর বোতাম খোলা শার্ট পরে সেখানে গিয়েছিলেন তিনি।

পাপারাৎজিও হাজির ছিলেন সেখানে। মিষ্টি হাসি দিয়ে বিয়ে-বাগদান নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়েই যাচ্ছিলেন নায়িকা ঠিক এমন সময়েই নেটিজেনদের চোখে পড়ে তাঁর ‘রিং ফিঙ্গার’-এর রয়েছে এক আংটি। আংটিটি সাদামাঠা, তবে পরিণীতির হাতে এর আগে ওই আংটির অস্তিত্ব ছিল না। এর পরেই তাঁর উদ্দেশে প্রশ্ন আসে, “তবে কি সত্যিই চুপিচুপি বাগদান হয়েই গেল তাঁর?” নায়িকা উত্তর দেননি। পাশাপাশি অনেকে মনে করছেন, ওই আংটি বাগদানের নয়। কারণ, আংটিতে বেশি আড়ম্বর নেই। নায়িকার বাগদানে এরকম সাদামাঠা আংটি! অনেকেই বিশ্বাস করছেন না। যদিও পরিণীতি ও রাঘব এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *