চ্যানেল হিন্দুস্থানঃ প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ । তাপমাত্রার দিক থেকে মরুভুমি অঞ্চলের সাথে পাল্লা দিচ্ছে কলকাতা । গরমে নাজেহাল গোটা বাংলা । ইতি মধ্যেই সরকারি স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার এই একই ছবি দেখা গেল টলিপাড়ায় । তীব্র গরমে নাজেহাল শিল্পীরা । তাই গুঞ্জন শোনা যাচ্ছে, এবার বাতিল হতে পারে স্টুডিও পাড়ার সমস্ত আউটডোর শুটিং । ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া নাকি এই সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা যাচ্ছে ।
বিষয়টি প্রযোজক গিল্ড ও ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়াশন ওরফে ইম্পাকে মেল করে জানানো হয়েছে। প্রবল এই গরমে শুটিং করা অত্যন্ত কষ্টকর, তাই শুটিং -এর খ্যেত্রেও বেশ কিছু নিয়ম পরিবর্তনও হতে পারে । এ বিষয়ে ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত কে প্রশ্ন করায় তিনি এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাননি । তবে এদিন তিনি বলেন, এই সংক্রান্ত বিষয়ে যা পদক্ষেপ নেওয়া দরকার, তাই-ই করা হবে।
প্রসঙ্গত, ইতি মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে বাংলা । উত্তরবঙ্গের ৫ জেলার পাশাপাশি বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গেও । তবে এখনই সস্তি ফিরছে না বাংলায় ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news