চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আচমকাই লাদাখ (Ladakh) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেহ সামরিক ঘাঁটিতে প্রধানমন্ত্রীর অবতরণের খবর জানা যায় সকাল ১০টা নাগাদ। তিনি যে শুক্রবার সকালে লাদাখ যেতে পারেন, এমন কোনও খবর আগে থেকে ছিল না। ১৫ জুন লাদাখের গালওয়ানের সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির People (Liberation Army) হাতে যে জওয়ানরা জখম হয়েছিলেন, তাঁদের সঙ্গেও প্রধানমন্ত্রী ইতিমধ্যেই লেহতে দেখা করেছেন বলেও জানা যাচ্ছে। তিন বাহিনীর প্রধান সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং স্থলবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরবণেকে সঙ্গে নিয়ে লাদাখ গিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই আচমকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেজ্ঞরা।
PM Narendra Modi in Ladakh, accompanied by CDS Bipin Rawat and Army chief
Read @ANI Story | https://t.co/rX9gPiT14d pic.twitter.com/xn7kidCRaz
— ANI Digital (@ani_digital) July 3, 2020
প্রধানমন্ত্রীর দফতর বা প্রতিরক্ষা মন্ত্রক, কারও তরফ থেকেই আগে জানানো হয়নি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজে আজ লাদাখ যেতে পারেন। এলএসিতে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরে স্থলসেনা প্রধান মনোজ মুকুন্দ নরবণে এবং বায়ুসেনা প্রধান আর কে এস ভদৌরিয়া আগেই লাদাখ ঘুরে এসেছিলেন। সামরিক প্রস্তুতি খতিয়ে দেখে এসেছিলেন তাঁরা। যে কোনও আগ্রাসনের জবাব দিতে ভারত তৈরি বলেও বাহিনীর তরফে জানানো হয়েছিল। তবে চিনের সঙ্গে আলোচনাও চলছিল। তার মাঝেই আচমকা প্রধানমন্ত্রী মোদী লাদাখ পৌঁছনোয় ভারতের কৌশলগত বার্তাই বদলে গেল বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের লাদাখ সফরের কথা ছিল। সে সফর শেষ মুহূর্তে বাতিল হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news