Breaking News
Home / TRENDING / প্রয়াত কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়

প্রয়াত কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রয়াত হলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি প্রতীক প্রকাশ বন্দোপাধ্যায়। শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৯৯৫ সালে কলকাতা হাইকোর্টে নিজের আইন ব্যবসা শুরু করেন প্রতীক প্রকাশ। অল্প সময়ের মধ্যে নামডাক হয় তাঁর। ২০১১ সালে পশ্চিমবঙ্গে সরকার বদলের পর রাজ্য সরকারের আইনজীবীদের মধ্যে জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল করা হয়েছিল প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়কে। ২০১৭ সালে কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল জজ হিসেবে নিযুক্ত পান। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাঁকে স্থায়ী বিচারপতির স্থান দেওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

https://twitter.com/jdhankhar1/status/1278908184887824384?s=19

পিতা মুকুল প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আইন পেশায় আসেন তিনি। সেই কারণে অল্প সময়েই পরিচিত নাম হয়ে উঠেছিলেন প্রতীক প্রকাশ বন্দোপাধ্যায় (Pratik Prakash Banerjee)। দীর্ঘ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এদিন সকালে তার প্রয়াণের খবর আসতেই টুইট করে শোক প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লেখেন, “কলকাতার এক বেসরকারি হাসপাতালে বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের আকর্ষণে আমি শোকাহত। তার মৃত্যুতে আইন মহল ও সমাজের বিরাট ক্ষতি হল। তাঁর আত্মার শান্তি কামনা করি।” প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের বন্ধুপ্রতীম আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁর মৃত্যু আইনমহলের জন্য বড় ধাক্কা। মানুষ ও আইনজীবী হিসেবেও তিনি ছিলেন বিচক্ষণ। তাঁর পরিবারকে ঈশ্বর এই দুঃখের মুহূর্তে শক্তি দিন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *