চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অপেক্ষা আর হয়তো শবরীর মতো আদি অনন্তকালের জন্য নয়। সব ঠিকঠাক চললে এ বছর স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করতে পারেন করোনা ভ্যাকসিনের আবিষ্কারের কথা। সম্পূর্ণ দেশজ উপায়ে তৈরি এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে ৭ জুলাই থেকে। ভারতেই উৎপাদিত হবে করোনা ভাইরাসের ভ্যাকসিনের ‘কোভ্যাক্সিন’ (Covaxin)। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড সংস্থার সমন্বয়ে নির্মিত এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হতে চলেছে।
আইসিএমআর (ICMR) জানিয়েছে, কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল যাবতীয় ট্রায়ালগুলি শেষ হয়ে গিয়েছে। এবং সেই সমস্ত প্রয়োগ সফলও হয়েছে। হিউম্যান ট্রায়ালও হয়ে যাবে খুব বলে আসা করা যাচ্ছে। শেষ পর্যায়ে সাফল্য এলেই ১৫ অগস্টের মধ্যে ভারতীয় বাজারে করোনা ভাইরাসের (Coronavirus) ভ্যাকসিন এসে যাবে। আইসিএমআর ইতিমধ্যেই তার সমস্ত স্টকহোল্ডারদের এই সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছে, এই ট্রায়ালটিকে যেন বুঝছো অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়। বৃহস্পতিবার আইসিএমআর দেশের প্রথম কোভিড -১৯ ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য ১২টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে।
আইসিএমআর সূত্রে জানা গিয়েছে, ৭ জুলাই থেকে বিশাখাপত্তনম, রোহতক, নয়াদিল্লি, বেলগাম, পাটনা, নাগপুর, গোরখপুর, কাট্টানকুলাথুর, হায়দরাবাদ, আর্যনগর, কানপুর ও গোয়ার কেন্দ্রগুলিতে শুরু হয়ে যাবে মানুষের শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার। জুলাই মাস জুড়েই চলবে হিউম্যান ট্রায়াল। সেই ট্রায়ালেই উত্তীর্ণ হলেই ‘কোভ্যাক্সিন’ ভ্যাকসিন চূড়ান্ত হয়ে যাবে। আর স্বাধীনতা দিবসেই ইতিহাস গড়বে ভারত। লালকেল্লার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই ভাষণ এই দেশের এই ঐতিহাসিক সাফল্যের কথা তুলে ধরবেন তিনি। জানান দেবেন কিভাবে কোভিড ভ্যাকসিন সাফল্যে পৌঁছে যাওয়ার ইতিহাস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news