Breaking News
Home / TRENDING / শ্রী রাম শুধু হিন্দুর নন, বৌদ্ধ, শিখ সহ মুসলিমেরও : প্রধানমন্ত্রী

শ্রী রাম শুধু হিন্দুর নন, বৌদ্ধ, শিখ সহ মুসলিমেরও : প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ভগবান রাম আছেন সর্বত্র। শুধু ভারতের নয়, বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব নিজস্ব রামায়ণ আছে। এমনকি অনেক মুসলিম দেশেও রামের কথা আলোচনা হয়। আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে, দেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে রামের উপস্থিতি বর্ণনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের অনেক দেশ আছে যাঁরা রামের নাম নেয়। নিজেদেরকে রামের সঙ্গে জুড়েছেন। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে ইন্দোনেশিয়ায়। সেখানে যোগেশ্বর রামায়ণ আছে। কম্বোডিয়ায় রয়েছে রামকাদ রামায়ণ। মালয়েশিয়া ও থাইল্যান্ডেরও নিজস্ব রামায়ণ আছে। আপনি ইরান ও চিনেও রামের বিবরণ পাবেন। শ্রীলঙ্কায় জানকী হরণ প্রসঙ্গে রামের কথা শোনা যায়। নেপাল তো মাতা জানকীর সঙ্গে জড়িত।”

 

প্রভু রাম ভারতের বিশ্বাস, আদর্শ, ঈশ্বরত্ব ও দর্শনে রয়েছেন বলে উল্লেখ করেন মোদী। মোদী বিভিন্ন ধর্মের মধ্যে রামের উপস্থিতির বিবরণ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন মোদী বলেন, “তুলসীর রাম হল সগুণ রাম, আর নানক ও কবীরের রাম হল নির্গুণ রাম। ভগবান বুদ্ধও রামের সঙ্গে জুড়ে আছে। তাই অযোধ্যা নগরী কয়েক শতক ধরে জৈন ধর্মের বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আজও ভারতের বাইরে এক ডজনের বেশি দেশ রয়েছে, যেখানে সেদেশের ভাষা অনুযায়ী রাম কথা প্রচলিত হয়।”

আমাদের দেশ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রামায়ণ বিভিন্ন ভাবে আলোচনা হয়। সে প্রসঙ্গে তুলে একসঙ্গে পুরো দেশকে রাম ভক্তিতে উদ্বুদ্ধ করেন মোদী। তিনি বলেন, “ভারতের এমন কোনও অনুভূতি নেই যেখানে ভগবান রামকে দেখা যায় না। তামিলের কম্বন রামায়ণ আছে, কন্নড়দের কুমুদেন্দু রামায়ণ আছে। আমরা যদি কাশ্মীরে যাই সেখানে রামবতারচারিত রামায়ণের উল্লেখ পাব। আবার মালায়ালামে রামচরিতম রামায়ণ এবং বাংলায় কৃতীবাস রামায়ণ রয়েছে। গুরু গোবিন্দ সিংহ নিজেই লিখেছিলেন গোবিন্দ রামায়ণ। রামকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে পাওয়া যাবে। রাম সর্বত্র জায়গায়, সবার মধ্যে রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *