Breaking News
Home / TRENDING / গুরু নানকের জন্মদিনে তিন কৃষি আইন প্রত্যাহার করলেন প্রধানমন্ত্রী

গুরু নানকের জন্মদিনে তিন কৃষি আইন প্রত্যাহার করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গুরু নানকের জন্মদিনে শেষ পর্যন্ত তিন কৃষি আইন প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। গত প্রায় এক বছর ধরে ওই তিন আইন নিয়ে আন্দোলন করেছিলেন পঞ্জাব-সহ দেশের বিভিন্ন স্থানের কৃষকরা। শুক্রবার জাতীর উদ্দেশে ভাষণে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’’ গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিলে সংশোধন করে আইনে পরিণত হওয়ার পর থেকেই দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্তানে বিরুদ্ধে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। বিশেষত, পঞ্জাবে সেই বিক্ষোভের আগুন তীব্র হতে থাকে। রাস্তা অবরোধ, রেল রোকো-আন্দোলনের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানায় কৃষক সংগঠনগুলি। তাদের অভিযোগ, নতুন আইনের ফলে লোকসানের মুখে পড়বেন কৃষকেরা।

প্রধানমন্ত্রী বলেন, বলেন, “আমাদের সরকার ছোট কৃষকদের কথা ভেবে, দেশের কথা ভেবে, গ্রাম এবং গরিবদের উন্নতির কথা ভেবে পূর্ণ সততার সঙ্গে এই আইন এনেছিল। কিন্তু এই সহজ কথা আমাদের হাজার চেষ্টার পরও আমরা কিছু কৃষককে বোঝাতে পারিনি। অল্প সংখ্যক কৃষক এর বিরোধিতা করলেও, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদরা, বিশেষজ্ঞরা ওদের বোঝানোর চেষ্টা করেছেন, আমরা ওদের কথা শুনেছি, বোঝার চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হয়েছি। আজ দেশবাসীর কাছে ক্ষমা চাইছি, হয়তো আমাদের তপস্যায় কোনও ঘাটতি ছিল। তাই প্রদীপের আলোর মতো এই সত্য কৃষকদের বোঝাতে পারিনি।” তিনি আরও বলেন, “কৃষকদের আর্থিক পরিস্থিতির উন্নতিতে আমরা পূর্ণ সততার সঙ্গে কাজ করছি। ছোট কৃষকদের উন্নতির জন্য তিনটি কৃষি আইন আনা হয়েছিল। দেশের বহু কৃষক, কৃষি বিশেষজ্ঞ, কৃষি অর্থনীতিবিদ সবাই চাইছিলেন এই ধরনের আইন আনা হোক। এর আগেও একাধিক সরকার এই ধরনের বিল আনার চেষ্টা করেছিলেন। এবারেও সংসদে আলোচনা করে এই আইন আনা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের কোটি কোটি কৃষক এই আইনকে স্বাগত জানিয়েছিলেন।” 

বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এই তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষক সমাজের আন্দোলনকে সমর্থন জানিয়েছিল। প্রধানমন্ত্রীর ঘোষণার পর এই টুইট করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের। সিপিএম পার্টির পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তকে কেন্দ্রীয় সরকারের পরাজয় হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আর কৃষক সমাজের জয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *