Breaking News
Home / TRENDING / নতুন সভাপতি কি ‘নাবালক?’ দিলীপের অভিভাবকত্বে ‘রগড়ে দেওয়া’ সংস্কৃতিতেই আটকে রাজ্য BJP

নতুন সভাপতি কি ‘নাবালক?’ দিলীপের অভিভাবকত্বে ‘রগড়ে দেওয়া’ সংস্কৃতিতেই আটকে রাজ্য BJP

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই।

রাজ্য বিজেপির সভাপতি পদে বদল হয়েছে। সেপ্টেম্বরেই এই পদে দিলীপকে সরিয়ে এসেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু এই পদেই ‘নাম কা ওয়াসতে’ বসেছেন তিনি! দিলীপ ঘোষ যেমন স্বমহিমায় উজ্জ্বল ছিলেন রাজ্য রাজনীতিতে, তেমনই উজ্জ্বল রয়েছেন।

সকালে প্রাতঃকালে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ থেকে শুরু করে গরমাগরম বক্তব্য, সবেতেই সপ্রতিভ দিলীপ উপস্থিতি। রাজ্য রাজনীতির কারবারিরা বলছেন, সুকান্ত আসলে বাংলার রাজনীতিতে এখনও ‘নাবালক’। তাই দিলীপ তাঁকে সাহায্য করতেই এমন ভাবে সক্রিয় রয়েছেন।

তাই বিধানসভার অধিবেশন হলেই সভাপতির কায়দায় প্রতিবার বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করে যান। সভাপতি বদল নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের ভাবনা ছিল, যে দিলীপ ঘোষের বেলাগাম মুখে লাগাম পরিয়ে রাজ্য রাজনীতিতে বিজেপির একজন গ্রহণযোগ্য নেতাকে দায়িত্বে আনা। নাগরিক সংশোধনী আইনের পক্ষে সুকান্তর প্রচার নিয়ে খুশি ছিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। তাই সেই কাজের পুরস্কার স্বরূপ সুকান্তকে সভাপতি করা হয়।

কিন্তু সেই সভাপতি বদলের পরেও বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষ রাজ্য রাজনীতিতেই সক্রিয়। যে কারণে বাংলায় বিজেপির ভাবমূর্তি বদল সম্ভব হচ্ছে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *