চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করার পরেই প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে কৃষি আইন প্রত্যাহার প্রসঙ্গে রাহুল হিন্দিতে লিখেছেন, ‘দেশের অন্নদাতাদের সত্যাগ্রহ অহঙ্কারের মাথা নত করে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে জয়কে অভিনন্দন। জয় হিন্দ। জয় হিন্দের (ভারতের) কৃষক।’
My heartfelt congratulations to every single farmer who fought relentlessly and were not fazed by the cruelty with which @BJP4India treated you. This is YOUR VICTORY!
My deepest condolences to everyone who lost their loved ones in this fight.#FarmLaws
— Mamata Banerjee (@MamataOfficial) November 19, 2021
আর টুইটে মমতা লিখেছেন, ‘বিজেপি কৃষকদের প্রতি নৃশংস। কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত কৃষক নিরন্তর লড়াই চালিয়ে গিয়েছেন তাঁদের প্রত্যেককে আমার হার্দিক অভিনন্দন। এটা আপনাদের জয়। এই লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধা।’ প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরে সংসদে কৃষি বিল পাশের পরেই পঞ্জাবে গিয়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন রাহুল। তিন দিনের ট্রাক্টর র্যালির সূচনা করে আশ্বাস দিয়েছিলেন, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে মোদী সরকারের কৃষি সংক্রান্ত তিনটি ‘কালা কানুন’ বাতিল করবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news