Breaking News
Home / TRENDING / চেন্নাই কে হারিয়ে বিপাকে কেকেআর

চেন্নাই কে হারিয়ে বিপাকে কেকেআর

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ চেন্নাই সুপার কিংস -এর বিরুদ্ধে রবিবার মাঠে নেমেছিল কেকেআর । এই ম্যাচে চেন্নাইয়ের থেকে জয় ছিনিয়ে নেয় নাইট বাহিনী । একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে থেকেও প্লে অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নাইটরা। তবে রবিবারের ম্যাচে জিতেও স্বস্তি পেল না কেকেআর । এবার দুই ম্যাচে একই ভুল করার খেসারত দিতে হল নীতীশ রানার দল কে । এদিন আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নাইট অধিনায়ক। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও , আর তাতেই শুরু হয়েছে বিতর্ক । আইপিএলের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে হবে। তা না হলে শাস্তি পাবে বোলিং দল। অধিনায়ককে গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। সেই সঙ্গে সার্কেলের বাইরে চারজনের বেশি ফিল্ডারও রাখা যাবে না। চলতি টুর্নামেন্টে আগেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন নীতীশ রানা। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচেও ফের স্লো ওভার রেটের সমস্যা হয় কেকেআর বোলিংয়ের সময়ে। ১৯তম ওভারের শুরুতে বল করতে আসেন বৈভব আরোরা। সেই সময়েই আম্পায়াররা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি কেকেআর। এহেন সিদ্ধান্ত শুনে মাঠের মধ্যেই মেজাজ হারান নাইট অধিনায়ক। সেই সময় আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সেই মুহূর্তেরই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ম্যাচের পরেই আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, স্লো ওভার রেটের কারণে গোটা টিমের জরিমানা ধার্য করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *