Breaking News
Home / TRENDING / লকডাউন নিয়ে ভবিষ্যৎ ঠিক করতে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

লকডাউন নিয়ে ভবিষ্যৎ ঠিক করতে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

১৭ মে-র পর কি দেশে বহাল থাকবে লকডাউন ? নাকি ধাপে ধাপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তা তুলে নেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।‌ বিকেল তিনটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে বলে জানানো হয়েছে। দেশের কোভিড-১৯ (Covid-19) পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এদিন সকাল পর্যন্ত প্রায় ৬৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন দেশে। মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, দিল্লি, ও পশ্চিমবঙ্গের আক্রান্তদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

এমন পরিস্থিতিতে কেন্দ্র-রাজ্য যৌথভাবে কি সিদ্ধান্ত নেয় সে দিকেই তাকিয়ে দেশের অর্থনৈতিক মহল। কারণ গত ২৪ মার্চ থেকে দেশের লকডাউন কার্যকর রয়েছে। স্কুল-কলেজ, শপিংমল, বাজার থেকে শুরু করে যাবতীয় লেনদেন তথা কেনাবেচা বন্ধ। যদিও গত সপ্তাহ থেকে মদের দোকান সহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু দেশের অর্থনীতির হাল ফেরাতে এই ছাড় পর্যাপ্ত নয় বলেই মনে করছে অর্থনৈতিক মহল। আবার নভেল করোনা ভাইরাসের দাপটের জেরে এখনই লকডাউন তোলা সম্ভব নয় বলেই মনে হচ্ছে প্রশাসনিক মহল।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও নিজের রাজ্যের লকডাউনের (Lockdown) মেয়াদ ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করেছেন। পশ্চিমবঙ্গের মেয়াদ রয়েছে ২১ মে পর্যন্ত। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *