Breaking News
Home / TRENDING / আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আপাতত ভালো আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ (Dr. Manmohan Singh)। রবিবার সন্ধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রী বুকে ব্যাথা অনুভব করার পর তাঁকে এইমস (AIMES) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আচমকা এই প্রার্থী অর্থনীতিবিদের হাসপাতালে ভর্তি হওয়ায় উৎকণ্ঠা পারে দেশের রাজনৈতিক মহলে। এইমসের মুখপাত্র জানিয়ে দেন, প্রাইভেট ওয়ার্ডে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখতে হয়নি। এদিন সকালে জানা গিয়েছে আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

প্রসঙ্গত প্রথমবার তাঁর হৃদপিণ্ডে বড় ধরনের অপারেশন হয় ৯০-এর দশকের গোড়ায়। সে বার অস্ত্রোপচার হয়েছিল লন্ডনে। তখন তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী ছিলেন তিনি। সে বার বাইপাস সার্জারি হয়েছিল তাঁর। প্রধানমন্ত্রী হওয়ার আগের বছর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন মনমোহন সিংহ। ২০০৩ সালে তাঁকে অ্যানজিওপ্লাস্টি করাতে হয়েছিল। সেই সময় অসুস্থ হয়ে ছিলেন। ২০০৪ সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। দ্বিতীয় ইউপিএ সরকার গঠনের আগে আবার অসুস্থ হয়ে পড়েছিলেন মনমোহন। ২০০৯ সালে লোকসভা ভোটের ঠিক আগে তাঁর হৃদপিণ্ডে ফের সমস্যা দেখা দিয়েছিল। সেই সময় বুকে ব্যথা নিয়ে এইমসে ভর্তি হন তিনি। তখন সমস্যা ছিল বেশ গুরুতর। ২০০৯ সালের ২৪ জানুয়ারি এইমস হাসপাতালে তাঁর ফের বাইপাস সার্জারি হয়। এবার পরিস্থিতি অবশ্য তা এতটাই জটিল নয় বলেই সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *