Breaking News
Home / TRENDING / মাছ-মাংস-ডিম খাওয়ার ঘোর বিরোধী ছিলেন গাঁধী : আরএসএস

মাছ-মাংস-ডিম খাওয়ার ঘোর বিরোধী ছিলেন গাঁধী : আরএসএস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আমিষ ভক্ষণের বিরোধী ছিলেন গাঁধী।
রবিবার বারাণসীতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে তিনদিন ব্যাপী একটি ওয়েবনারে এই মন্তব্য করেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সাধারণ সম্পাদক ড. কৃষ্ণ গোপাল।


করোনার বাড়বাড়ন্তের পিছনে মাছ মাংস খাওয়ার কোনও প্রত্যক্ষ কারন আছে কি না, তা এখনও নির্দিষ্ট করে জানা না গেলেও আয়ুর্বেদিক জগতের অনেকে অ্যানিমাল প্রোটিন কে সংশয়ের চোখে দেখছেন। এই অংশের মতে মাছ বা মাংস খাওয়ার অভ্যাস মানব শরীরে বিবিধ জটিলতা সৃষ্টি করতে পারে। খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত এই নিয়ে বিতর্ক আজকের নয়। করোনাকালে সেই বিতর্ক আবার মাথা চাড়া দিয়েছে।

এই বিতর্ক নিয়ে বলতে গিয়েই এদিন সঙ্ঘের প্রথম সারির নেতা এদিন এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, “সভ্যতা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় কিন্তু থেকে যায় সংস্কৃতি।” ব্যক্তিগত জীবনে ড. কৃষ্ণ গোপাল আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। একদা সঙ্ঘের প্রচারকের কাজ করার ফলে, দেশ সমাজ ও মানুষকে নিকট থেকে দেখার অভিজ্ঞতাও তাঁর হয়েছে। তাঁর মতে, “সংস্কৃতি অনেকাংশেই নির্ভর করে খাদ্যাভ্যাসের ওপর।” এদিন তিনি আরও বলেন, মহাত্মা গাঁধী নিজে ছিলেন মাছ-মাংস ভক্ষণের বিরোধী। গাঁধীর মত মদনমোহন মালব্যও এই খাদ্যাভ্যাসের বিরোধী ছিলেন।”

এই ওয়েবনারে, দেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal Nishank) আগামী দিনের শিক্ষানীতি পরিবর্তনের কথা বলেছেন। ‌ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বলেছেন, “বৈদিক জ্ঞান ও বিজ্ঞানের সংমিশ্রণে তৈরি হবে নতুন শিক্ষানীতি। বিশ্ব এখন আমাদের দিকে তাকিয়ে। আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য। আমাদের ঐতিহ্য দিয়েই এমন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তাই শিক্ষাক্ষেত্রে বৈদিক শিক্ষার সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়ে আগামীদিনের শিক্ষানীতি তৈরি হবে।”

পাশ্চাত্য দেশগুলি সহ গোটা পৃথিবীতেই ভেজিটেরিয়ান মুভমেন্ট শুরু হয়েছে অনেকদিন আগেই। পৃথিবীর প্রত্যেকটি মানুষ নিরামিষাশী হয়ে যাবে, এমনটা ভাবা যে কষ্ট কল্পনা,তা নিয়ে কোনও সংশয় নেই। বিশেষ করে ভারতের মত দেশে যেখানে বিচিত্র খাদ্যাভ্যাস দেখা যায় একটি ভূখণ্ডের মধ্যে, সেখানে সবাই মিলে মাছ মাংস ডিম ছেড়ে রাজমা চাউলে মজে যাবে, তা সম্ভবত অতি বড় আমিষবিরোধীও বিশ্বাস করেন না।

তবে মারণ করোনার বাড়বাড়ন্তের সঙ্গে সঙ্গে দুনিয়া জুড়ে ‘ভেজি’রা যে গলায় জোর পেল তা বলা বাহুল্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *