চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লাদাখের গালওয়ান ঘাঁটিতে ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে টুইট করে সর্বদলীয় বৈঠকের কথা জানানো হয়েছে। আগামী ১৯ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে ওই বৈঠক। বিকেল ৫টায় সময় ওই বৈঠক শুরু হবে। এদিন সকালেই লাদাখের ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi)। টুইটে রাহুল লেখেন, “দু’দিন আগে ভারতের ২০ জন সেনারা প্রাণ গেল। ওরা এই পরিবারগুলি থেকে তাঁদের সন্তানদের ছিনিয়ে নিল। এবার আপনি প্রকাশ্যে এসে সত্যিটা বলুন। চিন আমাদের জমিতে থাবা বসাচ্ছে, আমাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে, প্রধানমন্ত্রীজি আপনি নীরব কেন? আপনি কোথায় লুকোতে চাইছেন? আপনি সামনে আসুন। গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে। সামনে এসে সত্যিটা বলুন। ভয় পাবেন না।”
তবে অন্য রাজনৈতিক দলগুলি প্রকাশ্যে শহিদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেও সরকার পক্ষকে রাহুল গাঁধীর মতো আক্রমণের নিশানা করেনি। মনে করা হচ্ছে, লাদাখে ঘটে যাওয়া ভারত চীন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনার বিস্তারিত বিবরণ দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে দিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এমন পরিস্থিতিতে কী করণীয় ? বা তবে সরকার পক্ষ বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে চায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা হতে পারে বৈঠকে।
সোমবার রাতে সংঘর্ষের ঘটনার পর থেকে উত্তপ্ত রয়েছে দিল্লি ও বেজিংয়ের পরিস্থিতি। সংঘর্ষের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের সঙ্গে গভীর রাত পর্যন্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাত ১০ টা নাগাদ বৈঠক শুরু হয়। চলে অনেক রাত পর্যন্ত। আপাতত সরকারি পর্যায়ের বৈঠক নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এ প্রসঙ্গে বিবৃতি দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news