Breaking News
Home / TRENDING / রাজীব কুমারের বিরুদ্ধে ফের সরব হচ্ছে সিবিআই

রাজীব কুমারের বিরুদ্ধে ফের সরব হচ্ছে সিবিআই

সূর্য সরকার।

আবার সারধাকাণ্ড নিয়ে তৎপর হচ্ছে সিবিআই (CBI)। নতুন বছরের শুরুতে ফের রাজীব কুমার (Rajiv Kumar) নিয়ে মাথা ঘামাতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রে খবর, এবার পুলিশ কর্তা রাজীব কুমারের বিরুদ্ধে সারধা মামলায় চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। একইসঙ্গে তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাটের ধারাও রাজীব কুমারের বিরুদ্ধে সংযোজন করা হচ্ছে মূল এফআইআর-এর সঙ্গে।

সিবিআই-এর এক আধিকারিকের কথায়, “গত দেড় বছর ধরে রাজীব মামলায় কার্যত ব্যাকফুটে যেতে হয়েছিল সিবিআই-কে। এর প্রধান কারণ, চার্জশিটে রাজীব কুমারের নাম নেই। এছাড়া, তাঁর বিরুদ্ধে তোলা সিবিআই-এর তোলা তথ্য লোপাটের অভিযোগের ধারাও নেই এফএইআরে। এবার সেই আইনী ফাঁকগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে।” উল্লেখ্য, বর্তমানে সারধা ট্যুরস এন্ড ট্রাভেলস এবং সারধা রিয়েলটি’র মামলায় ইতিমধ্যে সিবিআই-এর তরফে ছ’টি চার্জশিট দাখিল করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *