নিজস্ব প্রতিনিধি।
ইউহান থেকে বাকি ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার অনুমতি দিতে টালবাহানা শুরু করেছে চিন (China)। শুধু তাই নয়, করোনা মোকাবিলায় ভারত যে ওষুধ এবং উপকরণ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি তৈরি থাকলেও তা নিতে কোনও আগ্রহই দেখাচ্ছে না চিন সরকার। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের আভিযোগ চিন যা করছে তা সম্পূর্ণ ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত। ইউহানে আটকে পড়া ভারতীয়রা অধীর আগ্রহে দেশে ফেরার অপেক্ষা করছেন তাঁদের বাড়ির লোকেরাও প্রচণ্ড উৎকন্ঠায় আছেন। এই অবস্থায় কথা হয়েছিল একটি বিমানে ভারত থেকে চিনকে পাঠানো ওষুধ এবং উপকরণ যাবে। সেই বিমানই ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসবে।
ওই আধিকারিকের কথায় অন্য সব দেশের বিমান চিনে যাতায়াত রলেও ভারতীয় বিমানকে চিনে ঢোকার অনুমতি দিতে অযথা বিলম্ব করছে চিন। এর জন্য কোনও সুনির্দিষ্ট কারণও দেখাচ্ছে না তাঁরা। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনের সঙ্কটে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেন যে, এই অবস্থায় প্রয়োজনীয় উপকরণ দিয়ে চিনকে সাহায্য করা হবে। দুই দেশের সত্তরতম কূটনৈতিক বছরে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণও ছিল।
ভারতীয় এক আধিকারিকের কথায় দেশে গ্লাভস, সার্জিকাল মাস্কের সংখ্যা নিতান্তই অপ্রতুল হলেও ভারত দুঃসময়ে চিনের পাশে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু এই সৌহার্দপূর্ণ মনোভাবের কোনও মযাদাই নেই চিনের কাছে। শুধু তাই নয় কী কারণে ভারতীয়দের নিজের দেশে ফিরতে দিচ্ছে না চিন তারও কোনও সদুত্তর দেওয়ার চেষ্টাই করছে না চিন সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news