চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু দেশের সমস্ত রাজ্যের রাজ্যপাল এবং প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। রাষ্ট্রপতি ভবন থেকে এই ভিডিও কনফারেন্স করা হবে। এর আগে ২৭ মার্চ ১৪ জন রাজ্যপাল এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তাঁদের অভিজ্ঞতার কথা বলেছিলে।
বাকিরা আগামীকাল শুক্রবার তাঁদের অভিজ্ঞতার কথা বলবেন। করোনা ছাড়াও এই দুর্যোগে রেডক্রশের ভূমিকা এবং যাঁরা সহজে এই রোগে আক্রান্ত হতে পারেন তাঁদের নিয়ে কী করা যেতে পারে তা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও নাগরিক সমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিগত মালিকানাধীন সংস্থাগুলি এই ব্যাপারে কী করছে তানিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news