চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভিডিও কনফারেন্সিংয়ের বৈঠকে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এই বৈঠকেই মুখ্যমন্ত্রীদের করোনা মোকাবিলায় কি কি করনীয় তা বিস্তারিত জানালেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে দ্বিতীয়বার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন তিনি। প্রধানমন্ত্রী বললেন, “কোভিড ১৯ অতিমহামারী থেকে প্রত্যেক নাগরিককেই বাঁচাতে হবে।” তিনি আরও বলেন, “লকডাউনের ফলে কোভিড ১৯ এর মোকাবিলায় কিছু সাফল্য পাওয়া গিয়েছে। রোগ সংক্রমণ একটা পর্যায় অবধি ঠেকানো সম্ভব হয়েছে। একইসঙ্গে তিনি রাজ্যগুলিকে সতর্ক করে বলেন, বিশ্ব জুড়ে করোনা অতিমহামারীর পরিস্থিতি এখনও আদৌ সন্তোষজনক নয়। বিজ্ঞানীরা এমনও বলছেন যে, কোনও কোনও দেশে দ্বিতীয়বার ওই মহামারী ফিরে আসতে পারে। তাই লকডাউন শেষ হওয়ার পরে আমাদের দেশেও যাতে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি না পায়, সেজন্য তিনি নির্দিষ্ট ‘এক্সিট স্ট্র্যাটেজি’ তৈরি করতে হবে।” এই ‘এক্সিট স্ট্র্যাটেজি’ কী হতে পারে, সে বিষয়ে প্রধানমন্ত্রী রাজ্যগুলির কাছে পরামর্শ চেয়েছেন।
আপাতত কোন কাজগুলি অবশ্যকরণীয়, তার একটা তালিকা তৈরি করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন “আগামী কয়েক সপ্তাহ ধরে আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে পরীক্ষা করা, রোগীকে খুঁজে বার করা, তাঁদের বিচ্ছিন্ন করা ও কোয়ারান্টাইন করার ওপরে।” মুখ্যমন্ত্রীদের কাছে প্রধানমন্ত্রী অনুরোধের সুরে তিনি বলেন, “কারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাঁদের খুঁজে বার করার জন্য জেলা স্তরে অবিলম্বে একজন অফিসার নিয়োগ করা হোক। বিভিন্ন জেলায় যে বেসরকারি ল্যাবরেটরিগুলিকে করোনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে, তাদের থেকে তথ্য সংগ্রহ করা হোক দ্রুত। সেই তথ্যগুলি দেখলে বোঝা যাবে, অতিমহামারী মোকাবিলায় এর পরে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে।”
প্রসঙ্গত, দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর এদিনের বৈঠকে যোগদান করেন। কংগ্রেস , বাম, বিজেপি, আম আদমি পার্টি, শিবসেনা- কংগ্রেস-এনসিপি জোটের মহারাষ্ট্র সরকার এই বৈঠকে অংশ নেন। জাতীয় রাজনীতির কারবারীদের মতে, এই বৈঠকে যোগ না দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা শুরু হয়েছে রাজধানীতে। কারণ, করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় সব রাজনৈতিক দল দলমত নির্বিশেষে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন দেশজুড়ে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছে না বলে যে প্রচার এরপর থেকে শুরু হবে তা কখনোই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সঠিক নয়।
ছবি সৌজন্য: এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news