ওয়েব ডেস্ক:
প্রেসিন্ডেন্সি বিশ্ববিদ্যালয়ে কানহাইয়া কুমারের জয়। উল্লেখ্য, প্রায় ২ বছর পর আজ আজ প্রেসিডেন্সিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। যেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল আইসি ও এসএফআই-এর মধ্যে। কিন্তু চমকে দিয়ে জয় ছিনিয়ে নিল কানহাইয়া কুমারের দল এআইএসএফ। প্রসঙ্গত, মাত্র দু’মাস আগে গত ৩ সেপ্টেম্বর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নিজেদের ইউনিট খোলে এআইএসএফ।
ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৭টি আসনে প্রার্থী দিয়েছিল এআইএসএফ। তার মধ্যে এখনও অবধি ২টো আসনে জিতেছে তাঁরা। এছাড়া জেনারেল পোস্টে জিএস ও এজিএস পদেও প্রার্থী দিয়েছে এআইএসএফ। কিন্তু ২ মাস আগে ইউনিট খুলেই এমন সাফল্য কীভাবে?
এআইএসএফ ইউনিটের এক সদস্যের কথায়, রাজ্য ও দেশ যেভাবে চলছে, তার প্রতিবাদ জানিয়েই আমরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছ থেকে সমর্থন চেয়েছিলাম। পড়ুয়ারা সমর্থন করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news