Breaking News
Home / TRENDING / বুলবুল প্রভাবিত এলাকায় স্কুলের পরীক্ষা পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বুলবুল প্রভাবিত এলাকায় স্কুলের পরীক্ষা পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

ঘূর্ণিঝড় বুলবুল প্রভাবিত এলাকার পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হল। ২৬ নভেম্বর থেকে প্রস্তাবিত স্কুলের পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা সব পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ নভেম্বরের পরিবর্তে পরীক্ষা হবে ২ ডিসেম্বর থেকে।

বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষ্যে রাজ্যের বেশ কয়েকটি স্কুলের পড়ুয়া ও তাদের শিক্ষক-শিক্ষিকারা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী বলেন, “বুলবুলের প্রভাবে যে সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি, সেখানকার সমস্ত স্কুলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *