চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
ইতিমধ্যে বাংলা থেকে আর এক বাঙালীর রাজ্য ত্রিপুরাতে পা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । অপরদিকে সেই ত্রিপুরা তে ই কিন্তু মুখ্যমন্ত্রী হতে চলেছেন সেই রাজ্যের মমতা। রাত পোহালেই ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। ভোটের আগে রীতিমত কঠিন চ্যালেঞ্জ এর মুখে সেই রাজ্যের বিজেপি সরকার। একদিকে বাম- কংগ্রেস জোট অপরদিকে তিপরা মোথা, এর পাশাপাশি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সব মিলিয়ে চাপে পদ্ম শিবির। যদিও এই নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ কে? তা ঘোষনা না করেই নির্বাচনে লড়াই করছে তারা।
এর আগে বিধানসভা নির্বাচন কে সামনে রেখে আচমকা দিল্লী ডেকে পাঠানো হয় বিপ্লব দেবকে। অমিত শাহ’র সাথে বৈঠকের পর পদত্যাগ করেন তিনি। ক্ষমতায় আসেন কংগ্রেস ত্যাগ করে বিপ্লব দেবের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া মানিক সাহা। কিন্তু এবার? সূত্রের খবর, ফের বদল হতে চলেছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে কে হতে চলেছে ন মুখ্যমন্ত্রী?
সূত্রের খবর, ত্রিপুরার আগামী মুখ্যমন্ত্রী র দৌড়ে এগিয়ে প্রতিমা ভৌমিক। ইতিমধ্যেই কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও
নারী ক্ষমতায়ন দফতরের প্রতি মন্ত্রী তিনি। ত্রিপুরা তে পরিচিত ‘ত্রিপুরার মমতা’ বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র ‘গুড বুক’-এ থাকা প্রতিমা ভৌমিক।
এই নির্বাচনে ধনপুর কেন্দ্র থেকে লড়াই করছেন তিনি। এর আগেও এই কেন্দ্র থেকে লড়াই করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে পরাজিত হন। তবে তারপর লোকসভা ভোটে জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন ত্রিপুরার প্রথম ভূমিকন্যা হিসাবে ।
সূত্রের খবর এবারে ত্রিপুরা বিজেপির তাস এই প্রতিমা ভৌমিক। একে মহিলা, তারপর জাতিতে নাথ, আর জন জাতির হলে ও বাংলা খুব ভালো বলেন। দিল্লীতে যথেষ্ট ভালো যোগাযোগ। অপরদিকে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মুখ হিসাবে যথেষ্ট শক্তিশালী মুখও। সব মিলিয়ে সাদামাটা এই প্রতিমা ভৌমিকই এবারের তুরুপের তাস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news