Breaking News
Home / TRENDING / আজ তথ্য কমিশনার নিয়োগ বৈঠকে থাকবেন না শুভেন্দু

আজ তথ্য কমিশনার নিয়োগ বৈঠকে থাকবেন না শুভেন্দু

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন না, তাই আজ তথ্য কমিশনারের নিয়োগ সংক্রান্ত বৈঠকে অনুপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। আজ দুপুর ১ টায় এই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা।

রাজ্যের তথ্য কমিশনার কে হবেন? তা ঠিক করতেই এই বৈঠক। নিয়ম অনুসারে এই বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতার এই বৈঠকে উপস্থিত থাকা সরকারী প্রটোকল। আর তা মেনেই আমন্ত্রন জানানো হয় শুভেন্দু অধিকারীকে। তবে কমিশনার নিয়োগে নিয়ম মানা হচ্ছে না, এই অভিযোগে তুলে নিজেই টুইট করে জানিয়ে দিলেন যোগ দিচ্ছেন না এই বৈঠকে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চাইছেন না শুভেন্দু, এর আগে এই বিধানসভাতে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। তাই আর নতুন করে বিতর্ক বাড়াতে চাইছেন না বিরোধী দলনেতা।

ইতিমধ্যে ১৫ জন এই পদের জন্যে আবেদন করলেও, বয়সের কারণে ৩ জনের আবেদন আগে বাতিল হয়ে গিয়েছে, অর্থাৎ হাতে থাকা ১১ জনের মধ্যে আজ নতুন তথ্য কমিশনার বেছে নেওয়া হবে। আজ দুপুর ২ তে পেশ করা হবে রাজ্য বাজেট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *