চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
না পাওয়ার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ মিলল আজকের রাজ্য বাজেটে। ইতিমধ্যেই যখন ডি এ নিয়ে আন্দোলনে সরকারী কর্মচারীদের একটা বড় অংশ, যৌথমঞ্চ। ঠিক সেই সময় কিছুটা হলেও স্বস্তি। মিলল বড় সুখবর।
২৩-২৪ অর্থবর্ষের ৩% ডি এ বৃদ্ধির ঘোষনা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ১ মার্চ থেকে কার্যকরী হবে এই ডি এ। তবে ফারাক থাকল অনেকটাই । তাই এখনই মিটছে না বৈষম্যর অভিযোগ। কারণ কেন্দ্রের সঙ্গে বা কেন্দ্রের হারে ডি এর দাবি কর্মচারীদের। তাই ডি এ ফারাক ৩২% ।
ইতিমধ্যেই রাজ্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সরকারী কর্মচারীদের যৌথমঞ্চ। ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও নবান্নকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছে তাঁরা। এর মধ্যে এই ৩% ডি এ ঘোষনা কিছুটা হলেও খুশির হাওয়া কর্মচারী মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news