Breaking News
Home / TRENDING / প্রসূনকে হেনস্থার অভিযোগ, ‘কেন্দ্রীয় বাহিনী হায় হায়’ স্লোগান দিল তৃণমূল

প্রসূনকে হেনস্থার অভিযোগ, ‘কেন্দ্রীয় বাহিনী হায় হায়’ স্লোগান দিল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা:

প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার  অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। উত্তেজনা ছড়াল হাওড়ার লিটিকুরী মুক্তারাম স্কুলে। তৃণমূলের অভিযোগ, আধাসেনা এসে বুথ থেকে তৃণমূল এজেন্টকে বের করে দেয়। তৃণমূল এজেন্টের কার্ড ছিঁড়ে ফেলারও অভিযোগ আনা হয়েছে জাওয়ানদের বিরুদ্ধে। এমনকী মহিলাদের মারধর করার অভিযোগ আনা হয় শাসক দলের পক্ষ থেকে।

প্রসঙ্গত, সেনা নাকি বিজেপিকে ভোট দিতে বলছে, এই অভিযোগ আনেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপরেই জাওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। বচসা চলাকালীন প্রসূনের গায়ে হাত তোলার অভিযোগ করা হয় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

এই ঘটনায় বুথের সামনে বিক্ষোভ দেখায় শাসক দলের সমর্থকেরা। তারা স্লোগান দেয়, ‘কেন্দ্রীয় বাহিনী হায় হায়’, ‘গো ব্যাক সিআরপিএফ’ ইত্যাদি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *