নিজস্ব সংবাদদাতা:
পঞ্চম দফায় দুপুর ৩ টা পর্যন্ত বনগাঁয় ভোট পড়েছে ৬১.৬৬ শতাংশ, বারাকপুরে ভোট পড়েছে ৬১.৬২ শতাংশ, হাওড়ায় ভোট পড়েছে ৫৬.৯০ শতাংশ, উলুবেড়িয়ায় ভোট পড়েছে ৬৭.২০ শতাংশ, শ্রীরামপুরে ভোট পড়েছে ৬১.৪৬ শতাংশ, হুগলিতে ভোট পড়েছে ৬৪.২১ শতাংশ, আরামবাগ ৬৬.২০ শতাংশ। রাজ্যে গড়ে ভোট পড়েছে ৬২.৭৫ শতাংশ।
প্রসঙ্গত, গোটা দেশের ৫১ কেন্দ্রে ভোটপর্ব আজ। রাজ্যের ৩ জেলার ৭ আসনে ভোটগ্রহণ চলছে। একদিকে যেমন বিক্ষিপ্ত অশান্তি খবর মিলছে বিভিন্ন কেন্দ্র থেকে, তেমনি উৎসাহী ভোটারদের লাইনও দেখা যাচ্ছে বুথে বুথে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news