Breaking News
Home / TRENDING / প্রশান্ত কিশোরের পরামর্শে আজ থেকে বিজেপি বিরোধী কর্মসূচিতে তৃণমূল বিধায়করা

প্রশান্ত কিশোরের পরামর্শে আজ থেকে বিজেপি বিরোধী কর্মসূচিতে তৃণমূল বিধায়করা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি সামাল দিতে গিয়ে ল্যাজেগোবরে অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) ও পশ্চিমবঙ্গ সরকারের। অবশেষে কার্গো বিমানে চাপিয়ে দিন পনেরো আগে প্রশান্ত কিশোরকে (Prashanta Kishor) উড়িয়ে আনা হয়েছিল পরিস্থিতি সামাল দিতে। কলকাতায় বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন তিনি। ঘনঘন সাংবাদিক সম্মেলন এড়িয়ে যাওয়া থেকে শুরু করে, রাস্তায় নেমে দাগকাটা এবং ঘোষণা করার মতো কাজ থেকে বিরত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর পরামর্শেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের নির্দেশ দিয়েছেন বিজেপির বিরুদ্ধে কর্মসূচি শুরু করতে। সেই নির্দেশ পেয়ে আজ থেকে তৃণমূল বিধায়করা ঘরে বসেই জুম অ্যাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হবেন।

সূত্রের খবর, বাছাই করা ৫০ জন তৃণমূল বিধায়ককে প্রথম পর্যায় কাজে লাগাবে দল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদমাধ্যম ও এলাকার জনতার সঙ্গে কথা বলবেন তারা। জানাবেন, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন। এবং তাকে বিপাকে ফেলতে বিজেপি ও কেন্দ্রীয় সরকার পাল্টা কি কি পদক্ষেপ নিয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের এমন পদক্ষেপ রাজ্য সরকারের করোনা মোকাবিলায় অন্তরায় হয়েছে বলে তুলে ধরতে হবে জনসমক্ষে।

পাশাপাশি, এলাকায় সাধারণ মানুষ কেমন আছেন ? কি করছেন ? তাও প্রশান্ত কিশোরের নির্দেশে জানবেন তৃণমূল বিধায়করা। লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখাই প্রধান শর্ত। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে আপাতত জুম অ্যাপের মাধ্যমে এই প্রচেষ্টায় ব্রতী হবেন তৃণমূল বিধায়করা। ৫০ জন বিধায়কের কাজ শেষ হয়ে গেলে আবারো পরবর্তী ক্ষেত্রে আরও ৫০ জনকে কাজে লাগানো হবে। এইভাবে ২০০-র বেশি বিধায়ককে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে ময়দানে নামাবে তৃণমূল নেতৃত্ব।

এমন পরামর্শ মারফত, করোনা ভাইরাস (Coronavirus) মোকাবিলায় মুষড়ে পড়া তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে অক্সিজেন দেওয়াই নিজের প্রথম লক্ষ্য হিসেবে স্থির করেছেন প্রশান্ত কিশোর, এমনটাই মত রাজনৈতিক মহলের। কিন্তু এই কৌশল কতটা কার্যকরী হবে তা বলবে আগামী দিন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *