চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকের পরেই রাজ্যগুলির দাবি দেওয়া মেটানোর কাজ শুরু করল নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi)। মঙ্গলবার সকালে জানা যায় কেন্দ্র থেকে রাজ্যের ভাঁড়ারে আসতে চলেছে ৪১৭ কোটি টাকা। শুধু পশ্চিমবঙ্গই নয়, মোট ১৪টি রাজ্যের কেন্দ্রের রাজস্ব ঘাটতির ক্ষতিপূরণ বাবদ ৬,১৯৫ কোটি রাজ্যগুলিকে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। টুইটারে একথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। টুইটারে জানানো হয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে ১১ মে রাজ্যগুলিকে প্রায় ৬,১৯৫ কোটি টাকা দেওয়া হয়েছে রাজস্ব ঘাটতি বাবদ। বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের মতো বৃহৎ রাজ্যের জন্য আর্থিক সাহায্যের দাবি করেছিলেন। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই দাবি মেনেই কেন্দ্রীয় সরকার ৪১৭ কোটি টাকা বরাদ্দ করেছে।
The government on May 11, 2020 released Rs 6,195.08 crore to 14 states as the second equated monthly installment of the Post Devolution Revenue Deficit Grant as recommended by the 15th Finance Commission. This would provide them additional resources during the Corona crisis. pic.twitter.com/9W9kUorB62
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) May 11, 2020
এই আর্থিক বন্টন প্রক্রিয়ায় বাংলা পেয়েছে ৪১৭ কোটি ৭৫ লক্ষ টাকা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, “করোনার এই সংকটকালে রাজ্যগুলির সংস্থান বাড়াতে সাহায্য করবে এই অর্থ।” অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, ত্রিপুরার মতো রাজ্যগুলিও এই পর্যায়ে আর্থিক বরাদ্দ পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাকরনা পরিস্থিতি মোকাবিলার জন্য আর্থিক প্যাকেজের দাবি করেছিলেন। বৈঠক শেষের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জন্য এই অর্থ বরাদ্দ করে আপাতত সুরাহা দিয়েছে রাজ্য সরকারগুলিকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news