Breaking News
Home / TRENDING / করোনার সঙ্কটময় পরিস্থিতিতে স্বাস্থ্যসচিব বদল মমতার

করোনার সঙ্কটময় পরিস্থিতিতে স্বাস্থ্যসচিব বদল মমতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোপে রাজ্যের এক বরিষ্ঠ আমলা। এবার বিবেক কুমারকে স্বাস্থ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল। তাঁকে পাঠানো হয়েছে পরিবেশ দফতরের মুখ্যসচিবের দায়িত্বে। তাঁর জায়গায় স্বাস্থ্যসচিব করা হচ্ছে নারায়ণ স্বরূপ নিগমকে। এতদিন যিনি ছিলেন রাজ‌্যের পরিবহণ দফতরের সচিব। প্রসঙ্গত, এর আগে করোনা আবহেই রেশন বন্টনে অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে খাদ্যসচিবের পদ থেকে মনোজ আগরওয়ালকে সরিয়ে দেওয়া হয়েছিল। সঙ্গে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল।

রাজ্যের প্রশাসনিক মহলে মতে, বিবেক কুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অত্যন্ত পছন্দের আধিকারিক। ‌ সংস্কৃতি আমলা বিবেক কুমারকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে গান গাইতে দেখা গিয়েছে। কিছু অনুষ্ঠানে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুরোধেও গান গেয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি একটি চিঠিকে কেন্দ্র করে তাঁর ওপর বিরাগভাজন হয় মুখ্যমন্ত্রীর। যেই কারণে তাঁকে সরে দাঁড়াতে হল বলেই মনে করছে রাজ্যের প্রশাসনিক মহল।

জানা গিয়েছে, কোভিড ডেথ অডিট কমিটি সহ আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে শাসক গোষ্ঠীর সঙ্গে একমত হতে পারেননি সদ্য প্রাক্তন হয়ে যাওয়া স্বাস্থ্য সচিব। গত ৩০ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিবকে বিবেক কুমার (Vivek Kumar) যে চিঠিটি পাঠিয়েছিলেন, তাতে বিস্তর গরমিলের ধরা পড়েছিল। দেখা যায়, সেদিন পর্যন্ত বাংলায় যতজন কোভিড ১৯-এ আক্রান্ত বলে রাজ্য সরকারের বুলেটিনে বলা হয়েছিল, তাঁর তুলনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা ছিল অনেক বেশি। পরিসংখ্যানে বৈষম্যে ভরা সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ার পর চাপে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেই সময় বিবেক কুমারের স্বাস্থ্য দপ্তর (Health Department) থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। যা এদিন আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *