Breaking News
Home / TRENDING / এবার থেকে নিয়মিত পিকে স্যারের ক্লাস তৃণমূলের

এবার থেকে নিয়মিত পিকে স্যারের ক্লাস তৃণমূলের

নীল রায়।

এবার থেকে তৃণমূলের মুখপাত্রদের নিয়মিত ক্লাস নেবেন পিকে স্যার! সম্প্রতি তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে। গত শুক্রবার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “মোক্ষ ল্যান্ডমার্কে”-এর বাড়িতে প্রশান্ত কিশোর সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূলের জেলা সভাপতিরা। পরে তৃণমূল কংগ্রেসের ৯ জন মুখপাত্রের ক্লাস নেন তিনি।

জানা গিয়েছে, তৃণমূলের মুখপাত্রদের পিকে স্যার বুঝিয়েছেন টিভির চ্যাট শোয় উপস্থিত হতেই হবে নিয়মিত। শুনতে হবে বেশি, বলতে হবে কম। বলতে হলেও, তা বলতে হবে বিনম্র চিত্তে। কোনও ভাবেই ঔদ্ধত্যের বহি:প্রকাশ চলবে না। মাস তিনেক আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ছিলেন পার্টির নেতাদের ক্লাস নিতে। লোকসভা ভোটের তাঁর ক্যারিশমা কিংবা ক্লাসের প্রতিফলন, কোনওটাই পাওয়া যায়নি। ফলস্বরূপ, সাংসদ ভাইপোর পরামর্শে কয়েকশো কোটি টাকা ব্যয়ে ভোট গুরু প্রশান্ত কিশোরকে আমদানি করেছেন ২০২১ সালে নবান্নের ক্ষমতা ধরে রাখতে। একেবারে পেশাদারের মতোই গোড়া থেকে তৃণমূল কংগ্রেসের অসুখ সারাতে চাইছেন এই ভোটগুরু। তাই জেলা সভাপতিদের যেমন বুঝিয়েছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলিকে পরিসর দিতে হবে। তেমনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের বুঝিয়েছেন কথা বলতে হবে যুক্তি ও বিনয়ের সংমিশ্রণে। তবেই রাজ্যের মানুষের সহানুভূতি ও সমর্থন মিলবে।

পিকে স্যারের ক্লাসে তৃণমূল কংগ্রেসের পক্ষে অংশ নিয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তাপস রায়, বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী এবং বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ আরও বেশ কিছু নেতা। রাজনৈতিক জীবনের জন্মলগ্ন থেকে এই সমস্ত নেতারা মাটির রাজনীতি করেছেন। বর্তমানে প্রশান্ত কিশোর বিহারের ক্ষমতাসীন দল নীতীশ কুমারের জেডি(ইউ)-এর সহ-সভাপতি হলেও, কোনওদিনই মাটির রাজনীতি করেননি। কিন্তু ভাগ্যের পরিহাস এই যে, সেই বিহারের বাসিন্দা প্রশান্ত কিশোরের থেকেই ক্লাস নিতে হচ্ছে তৃণমূলের বাংলা মাটির সঙ্গে সম্পর্ক থাকা নেতাদের! পিকে স্যারের কাছে পাঠ নেওয়া এক বর্ষীয়ান তৃণমূলের মুখপাত্রের কথায়, “প্রশান্ত কিশোর যথেষ্ট তৈরি হয়ে বাংলা রাজনীতিতে এসেছে তা ওর সঙ্গে কথা বলি আমরা বুঝেছি। আপাতত দল আমাদের প্রশান্তর কথা শুনে চলতে বলেছে।”

ক্ষমতায় ফেরার বাসনায় প্রশান্ত কিশোরকে প্রায় সব ক্ষেত্রেই ছাড় দিয়েছেন মমতা। ‌পিকের পরামর্শেই যত্রতত্র মন্তব্য করা থেকে বিরত থাকছেন তিনি। পিকের পরামর্শে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা অন্তরালে চলে গিয়েছেন। তাই মনে করা হচ্ছে জেলা সভাপতি ও মুখপাত্রদের সঙ্গে বৈঠকের পর, প্রয়োজন ও পরিস্থিতি বুঝে তৃণমূল কংগ্রেসের অন্য শাখা সংগঠনের নেতাদেরও ক্লাস নেবেন পিকে স্যার!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *