নিজস্ব সংবাদদাতা:
হাওড়া স্টেশনে ৬৫ টি মোবাইল সহ ধরা পড়ল এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে আইপিএফ বিমল কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে ধরা পড়ে এমডি মুরসেলিম নামে এক ব্যক্তি। পুলিশ তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৬৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করেছে। যার মূল্য আনুমানিক ১০ লক্ষ ৪৪ হাজার টাকা। একই সঙ্গে পুলিশ একটি ব্যাংকের বই উদ্ধার করেছে যেখানে সম্প্রতি ৩৯,৫০,৬০০ টাকা লেনদেন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত সেলিমের বাড়ি মালদহের কালিয়াচকে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলি সব চোরাই ছিল। সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে বর্তমানে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে ৩৭৯ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news