নিজস্ব প্রতিনিধি।
নীতিশ কুমারকে নিজের পিতৃতুল্য বলে উল্লেখ করে নিজের আগামী পরিকল্পনা করার কথা জানালেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। মঙ্গলবার পাটনায় সাংবাদিক সম্মেলন করে নিজের আগামী পরিকল্পনার কথা জানালেন এই ভোটগুরু। প্রশান্ত কিশোর জানিয়েছেন, কোনও দলের হয়ে নয়, নিজের সংস্থার এবার উদ্যোগেই এবার তিনি তুলে আনতে চাইছেন বিহারের যুব সমাজকে৷ যাঁরা সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন৷ পিকের এই প্রচার পর্বের নাম ‘বাত বিহার কি৷’ নীতিশের প্রতি অগাধ শ্রদ্ধা সত্ত্বেও বিজেপি বিরোধিতার কারণেই তাঁকে দলছুট হয়ে হয়েছে, তা মেনে নিয়েছে প্রশান্ত কিশোর।
https://twitter.com/JoinPKTeam/status/1229743456022491136?s=19
২০১৫ সালে বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) হয়ে প্রচারের পরেই তাঁকে জেডি (ইউ)-এর সহসভাপতি পদ দেওয়া হয়েছিল তাঁকে৷ সম্প্রতি সিএএ ও এনআরসি নিয়ে নীতীশের জোট সঙ্গী বিজেপির ক্রমাগত বিরোধিতা শুরু করায় তাঁকে শেষ পর্যন্ত দল থেকে বহিস্কার করেন নীতিশ ৷ তারপরেই লালু যাদবের আরজেডি প্রশান্তকে সরাসরি তাঁর হয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিল৷ কিন্তু সেই ডাকে সাড়া দেননি পিকে ৷ বিহার নির্বাচনের আগে আইপ্যাক ঘোষণা করেছে, তাঁরা বিহারে যুবকদের মধ্যে কাজ করতে শুরু করবে৷
পিকে জানিয়েছেন, আগামী ১০০ দিনের মধ্যে সে রাজ্যের এক কোটি মানুষের কাছে তারা পৌঁছে যাবে যাদের বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে৷ তাহলে কি নতুন দল খুলছেন প্রশান্ত কিশোর? প্রশান্ত কিশোর আরও জানিয়েছেন, নতুন বিহার তৈরির জন্য এই পরিকল্পনা তাদের৷ বিহারের যুব সম্প্রদায়ের যে অংশ নতুন নেতৃত্বের সন্ধানে আছেন, যাঁরা আগামী কয়েক বছরের মধ্যে যুব নেতৃত্বের হাতে নতুন বিহার দেখতে চান, তাঁদেরই সংগঠিত করা হবে৷
ছবি সৌজন্যে: এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news