নিজস্ব প্রতিনিধি।
মঙ্গলবার রাতে ন’টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নিয়ে আনা হল অভিনেতা তাপস পালের (Tapas Paul) কফিন বন্দি দেহ। ইন্ডিগোর বিমানে মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হয় অভিনেতার নিথর দেহ। যে বিমানে মুম্বই থেকে তাপস পালের দেহ আনা হয়, সেই বিমানেই আসেই তাঁর স্ত্রী নন্দিনী পাল। কলকাতা বিমানবন্দরে অভিনেতা তাপস পালকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ তাঁর অগণিত ভক্ত।
কলকাতা বিমানবন্দর থেকে গলফ গ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হয় অভিনেতার দেহ। আজ বেলা ১১ টা নাগাদ রবীন্দ্র সদন নিয়ে যাওয়া হবে। সেখানে বেলা ১টা পর্যন্ত থাকবে শায়িত থাকবে তাঁর দেহ। যেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাপস পালের অনুরাগীরা। তারপর সেখান থেকে ক্যাওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা হবে দাদার কীর্তির নায়কের দেহ। সেখানেই সরকারী তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news