নিজস্ব প্রতিনিধি।
ভবিষ্যতে হয়ত বাবা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকার বহন করবেন ইভাঙ্কা ট্রাম্প। ইভাঙ্কা ট্রাম্পের প্রথম স্ত্রী-র সন্তান। বেশিরভাগ মানুষই ট্রাম্পের স্ত্রী হিসাবে মেলানিয়ার নাম জানলেও আদতে ট্রাম্প তিনটি বিয়ে করেছেন। প্রথম এবং দ্বিতীয় স্ত্রী-র সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ট্রাম্প বিয়ে করেন মেলেনায়াকে যিনি এখন প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে থাকেন।
আমেরিকার একটি সংবাদমধ্যম সম্প্রতি ট্রাম্পের ব্যক্তিগত জীবনের বেশ কিছু দিকে আলোকপাত করেছে। রাজনৈতিক জীবনে চাঁচাছোলা এবং বিতর্কিত কথা বললেও ট্রাম্প নাকি দায়িত্ববান স্বামী এবং স্নেহশীল পিতা। তাঁর মোট পাঁচটি সন্তান রয়েছে। তিনি প্রথম বিয়ে করেন অলিম্পিক খেলোয়ার ইভানাকে। এঁদের তিন সন্তান। ইভাঙ্কা প্রথম স্ত্রী-র সন্তান। এরপর তিনি অভিনেত্রী মারলাকে বিয়ে করেন। এঁদের মেয়ের নাম টিফানি ট্রাম্প। মেলেনিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের ছেলের নাম উইলিয়াম ট্রাম্প। সব ভাই বোনদের মধ্যে নাকি ইভাঙ্কাই সবচেয়ে উজ্জ্বল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news