Breaking News
Home / TRENDING / বিধানসভা সামলাতে মোদির নির্বাচনী কৌশলী প্রশান্তের সঙ্গে গাঁটছড়া মমতার

বিধানসভা সামলাতে মোদির নির্বাচনী কৌশলী প্রশান্তের সঙ্গে গাঁটছড়া মমতার

ওয়েব ডেস্ক:

লোকসভায় ধাক্কা, বিধানসভায় যাতে পূনরাবৃত্তি না হয় তার জন্য নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, প্রশান্ত কিশোর মোদির স্ট্র্যাটেজিস্ট হিসেবেই পরিচিত। ২০১৪ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদি, অমিত শাহ’র দলের নির্বাচনী কৌশলী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রশান্ত। সেবার বিপুল ভোট জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদি। সেই তাঁর সঙ্গে এদিন নবান্নে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন মমতা। সূত্রের খবর, মাস খানেকের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে কাজ শুরু করতে চলেছেন প্রশান্ত কিশোর।

রাজ্যের রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে তৃণমূলের শুধু বিজেপির কাছে হার হয়নি, এইসঙ্গে দলের ভিতরেই তৈরি হয়েছে একাধিক জটিলতা। ফলে ভোট পরবর্তী সময়ে দলে দলে তৃণমূল নেতা কর্মী গেরুয়া শিবিরে যোগ দিয়ে চলেছেন। মুখে বলতে না চাইলেও অধিকাংশ তৃণমূল নেতা ২১শের বিধানসভা ভোটে ভরাডুবির ভয় পাচ্ছেন। এমন অবস্থায় মন্ত্রী ও প্রশাসনে যেমন অদল বদল করেছেন মুখ্যমন্ত্রী, তেমনি দলেও ড্যামেজ কন্ট্রোলে প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া নিয়েছেন। বহুদিন পর সক্রিয় হয়ে উঠেছে তৃণমূল ভবন। এইসঙ্গে এবার আগামী বিধানসভা ভোটে বিপর্যয় এড়াতে প্রশান্ত কিশোরের মতো পেশাদার রণকৌশলীর সঙ্গে গাঁটছড়া বাধল তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, প্রশান্ত যেমন ব্র্যান্ড মোদির কারিগর, তেমনি পরবর্তীকালে নীতীশ কুমারের সঙ্গে কাজ করে বিহারে প্রবল মোদি ঝড় রুখে দিতে সমর্থ হয়েছিলেন তিনি। পাশপাশি অতি সম্প্রতি অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবুর দলকে কুপোকাত করেছেন জগন্মোহন রেড্ডি। বিধানসভা ভোটে ১৭৫টি আসনের মধ্যে ১৫০টিই জিতেছে ওয়াইএসআর কংগ্রেস। বলা বাহুল্য জগন্মোহনের নির্বাচনী কৌশলী ছিলেন প্রশান্ত কিশোর। সেই প্রশান্ত কিশোরকেই এদিন নবান্নে ডেকে নেন মমতা। তারপর দীর্ঘ বৈঠক। এবং আগামী এক মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্য কাজ শুরু করতে চলেছেন তিনি।

বিধানসভা সামলাতে মোদির জয়ের কারিগর প্রশান্তের সঙ্গ গাঁটছড়া বাধলেন মমতা

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *