ওয়েব ডেস্ক:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে মানসিকভাবে অস্থির, তাই তাঁর জন্য এক খণ্ড শ্রী রামচরিতমানস পাঠালেন বারানসীর এক মহান্ত। এই মহান্তের নাম বালাক দাস। মহান্তের দাবি, মমতার মন শুদ্ধ করা প্রয়োজন। তিনি বলেন, শ্রী রামচরিতমানস এমন এক গ্রন্থ, যা পড়লে মন শুদ্ধ হয়, স্থির হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন স্থির হোক চান বলেই তাঁকে রামচরিতমানস পাঠিয়েছেন মহান্ত বালাক দাস৷
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জয় শ্রী রাম স্লোগান নিয়ে আপত্তির বিষয়টি বর্তমানে জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের পাশে দু’বার জয় শ্রী রাম ধ্বনি দেওয়ার ঘটনা ঘটে। যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী অসম্ভব বিরক্ত হন। কনভয় থামিয়ে, গাড়ি থেকে নেমে রাগ প্রকাশ করেন। এমনকী জয় শ্রী রাম ধ্বনি ‘গালিগালাজ’ বলেও দাবি করেন মমতা।
এমন একটা সময়ে বারাণসীর পাতালপুরী মন্দিরে বসে সংবাদসংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে মহান্ত বালাক দাস বলেন, শ্রী রামকে ভালো করে চিনলে, জানলে জয় শ্রী রাম শ্লোগান নিয়ে আর কোনও সমস্যা থাকবে না মমতার৷ মমতাকে রামকে চেনাতে সাহায্য করবেন এই মহন্ত, দাবি বালাক দাসের৷
তিনি আরও জানান, বইয়ের সঙ্গে নিজের ফোন নম্বরও তিনি পাঠিয়ে দিয়েছেন৷ যাতে প্রয়োজনে তাঁর থেকে রাম সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারেন মমতা৷ প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রামায়ণও পাঠানো হবে বলেও জানান তিনি৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news