Breaking News
Home / TRENDING / ১০ বছরে ৯০ শতাংশ ভোটে হেরেছে কংগ্রেস, টুইট আক্রমণ প্রশান্ত কিশোরের

১০ বছরে ৯০ শতাংশ ভোটে হেরেছে কংগ্রেস, টুইট আক্রমণ প্রশান্ত কিশোরের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

১০ বছরে ৯০ শতাংশ ভোটে হেরেছে কংগ্রেস। এভাবেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। বৃহস্পতিবার একটি খোঁচা দেওয়া টুইট করলেন তিনি। সেই টুইটে পিকে লিখেছেন, ‘’কংগ্রেস যে আদর্শ এবং পরিসরের প্রতিনিধিত্ব করে, তা শক্তিশালী বিরোধী পক্ষের জন্য প্রয়োজন। কিন্তু কংগ্রেসের নেতৃত্ব কোনও এক ব্যক্তির ঈশ্বর প্রদত্ত অধিকার নয়। বিশেষ করে গত ১০ বছরে ৯০ শতাংশ নির্বাচনে তারা হেরেছে। বিরোধী নেতৃত্বের সিদ্ধান্ত হোক গণতান্ত্রিক পদ্ধতিতে।”

আপাতত গোটা দেশে নিজেদের শক্তি বৃদ্ধি করছে তৃণমূল। রাজনৈতিক মহলের একাংশের পর্যবেক্ষণ জাতীয় স্তরে তৃণমূলের এই উল্কা উত্থানের নেপথ্যে অন্যতম কারিগর প্রশান্ত কিশোর। এদিকে, স্বপ্ননগরী মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং অদিত্য ঠাকরে-শরদ পাওয়ারের সঙ্গে তাঁর বৈঠক জাতীয় রাজনৈতিতেও বহু সমীকরণ বদলে দিয়েছে। পাওয়ারের সঙ্গে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ইউপিএ আবার কী! ইউপিএ বলে কিছু নেই এখন’। এরপরেই কার্যত তোলপাড় হয় রাজনৈতিক মহল। ক্ষুব্ধ হন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

সম্প্রতি দিল্লি গিয়েও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেননি মমতা। সংসদের শীতকালীন অধিবেশন বিরোধী ঐক্য নিয়ে কংগ্রেসের ডাকা সোমবারের বৈঠকেও যোগ দেয়নি তৃণমূল। সে দিনই তৃণমূল কর্মসমিতির বৈঠকে মমতা জানিয়ে দেন, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকা সম্পর্কে প্রশান্তের টুইট ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। কয়েক মাস আগে জল্পনা ছিল প্রশান্ত কংগ্রেসে যোগ দেবেন। কিন্তু সেই জল্পনা ফিকে হতেই ধারাবাহিক ভাবে কংগ্রেস নেতৃত্বকে নিশানা করছেন তিনি। কখনও রাহুলকে ‘কংগ্রেসের সমস্যার মূল’ বলে চিহ্নিত করেছেন। কখনও পূর্বাভাস দিয়েছেন, প্রিয়ঙ্কা বঢরা লখিমপুর-খেরির কৃষক হত্যার ঘটনা নিয়ে যতই আন্দোলন করুন, উত্তরপ্রদেশে কংগ্রেসের পুনরুজ্জীবনের কোনও সম্ভাবনা নেই। এমনকি, ‘জিতুক বা হারুক আগামী কয়েক দশক বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে’ বলেও মন্তব্য করেছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *