চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ আনলেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ঘটনায় প্রকাশ, বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মুম্বইয়ের সাংবাদিক সম্মেলনে বসেই জাতীয় সংগীত গাওয়া শুরু করে দেন বলে অভিযোগ। পরে সম্বিৎ ফিরলে উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী। এমন ঘটনার পরপরই মমতার ওই ভিডিওটি ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপক ট্রোলিং শুরু হয় মমতার। যদিওবা ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
তবে রাজনৈতিক মহল থেকে প্রথম এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, “এটা খুব লজ্জার বিষয় পশ্চিমবঙ্গের বহুমুখী প্রতিভার অধিকারিণী মাননীয় মুখ্যমন্ত্রী মুম্বই শহরে গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানে জাতীয় সংগীতের অবমাননা করলেও উপস্থিত মহামাণ্যগন তার কোনও প্রতিবাদ করলেন না। এর থেকে বড় লজ্জা আর দুর্ভাগ্যের কি হতে পারে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news