Breaking News
Home / TRENDING / ‘দিদিকে বলো’ কর্মসূচিতে ঢিলেমি, প্রশান্ত কিশোরের বকুনি তৃণমূল বিধায়কদের

‘দিদিকে বলো’ কর্মসূচিতে ঢিলেমি, প্রশান্ত কিশোরের বকুনি তৃণমূল বিধায়কদের

নীল রায়।

লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ তৃণমূল (TMC) বিধায়কদের জোর ধমক দিলেন প্রশান্ত কিশোর। বৃহস্পতিবার ক্যাম্যাক স্ট্রিটের অফিসে বৈঠকে তলব করা হয়েছিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলার বিধায়কদের। সেই বৈঠকেই বিধায়কদের ধমক দেন পিকে। ২৯ জুলাই নজরুল মঞ্চে ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, এই কর্মসূচি তৃণমূল বিধায়করা ডিসেম্বর মাসের মধ্যে ১০ হাজার গ্রামে পৌঁছে যাবেন।‌ সূত্রের খবর, বিধায়কদের কারণেই এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়নি তা এদিনের বৈঠকে বুঝিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)।‌

এদিন দু’দফায় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji)। প্রথমে পূর্ব মেদিনীপুর ও পরে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। দুটি বৈঠকেই বিধায়কদের পারফরম্যান্সে যে তিনি খুশী নন, তা বুঝিয়ে দেন পিকে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল বিধায়কদের ‘দিদিকে বলো’ কর্মসূচি প্রসঙ্গে প্রশান্ত কিশোর সন্তুষ্ট হননি। তবে ঝাড়গ্রামের বিধায়কদের ‘দিদিকে বলো’ কর্মসূচি প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। সূত্রের খবর, এই জেলার বিধায়কদের ‘দিদিকে বলো’ কর্মসূচিতে ব্যাপক ঘাটতি রয়েছে তা নেতৃত্বের সামনেই বলেছেন পিকে।

ফলে পিকে আগামী ১২ জানুয়ারির মধ্যে এই তিন জেলার বিধায়কদের ‘দিদিকে বলো’ কর্মসূচির বকেয়া শেষ করতে নির্দেশ দিয়েছেন। সঙ্গে আগামী পৌরসভা নির্বাচনকে মাথায় রেখেই এলাকায় এলাকায় কাজ করতে বলেছেন পিকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *