Breaking News
Home / TRENDING / “আপনি কি পাকিস্তানের অ্যাম্বাসেডর ?” মোদীকে আক্রমণ মমতার

“আপনি কি পাকিস্তানের অ্যাম্বাসেডর ?” মোদীকে আক্রমণ মমতার

নিজস্ব সংবাদদাতা।

“আপনি কি পাকিস্তানের অ্যাম্বাসেডর নাকি?” এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার শিলিগুড়িতে নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল করেন তিনি। সেই কর্মসূচিতে বক্তৃতা করতে গিয়ে মমতা বলেন, “কিছু বললেই বলছে পাকিস্তানে চলে যাও। আমাদের এত বড় গণতন্ত্র। পাকিস্তানের কথা কেন বলব? হিন্দুস্থানের কথা বলব। আপনি কি পাকিস্তানের অ্যাম্বাসেডর নাকি? নিজের দেশকে নিয়ে কোনও কথা নেই। শুধু পাকিস্তান নিয়ে কথা।”

সম্প্রতি কর্ণাটকে সফরে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘‘আন্দোলন করতে হলে গত ৭০ বছরে পাকিস্তানের কুকীর্তির বিরুদ্ধে করুন। স্লোগান দিতে হলে পাকিস্তানে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বিরুদ্ধে দিন। মিছিল করতে হলে পাকিস্তানের।দলিত-পীড়িত-শোষিতদের সমর্থনে মিছিল করুন।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ বিজেপি নেতারা প্রায়শই বিরোধী রাজনৈতিক দলগুলিকে পাকিস্তানের সহযোগী বলে আক্রমণ করেন। এদিন পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় সেই অস্ত্রেই মোদীকে জবাব দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *