Breaking News
Home / TRENDING / এক টাকার জরিমানায় আদালত অবমাননার মামলা থেকে মুক্ত হলেন প্রশান্ত ভূষণ

এক টাকার জরিমানায় আদালত অবমাননার মামলা থেকে মুক্ত হলেন প্রশান্ত ভূষণ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মাত্র এক টাকার জরিমানায় আদালত অবমাননার মামলা থেকে মুক্ত হলেন বর্ষিয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ। গত কয়েকদিন ধরেই তাঁর বিরুদ্ধে হওয়া আদালত অবমাননার মামলা নিয়ে ঝড় উঠেছিল দেশের আইন মহলে। পর্যন্ত সোমবার সুপ্রিম কোর্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। মাত্র এক টাকার জরিমানা ছেড়ে দেওয়া হল প্রশান্ত ভূষণকে। নিজের টুইটার হ্যান্ডেলে আদালত প্রসঙ্গে বেশ কিছু মন্তব্য করেছিলেন তিনি । টুইটারে করা সেই মন্তব্যগুলি কে ঘিরে আদালত অবমাননার অভিযোগ ওঠে প্রশাসনের বিরুদ্ধে। সেই সংক্রান্ত মামলার নিষ্পত্তি হল আজ।

প্রশান্ত ভূষণ মামলায় সোমবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানা হিসেবে এই এক টাকা দিতে হবে প্রশান্ত ভূষণকে। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ড হবে অথবা তিন বছরের জন্য তিনি আইনজীবী হিসেবে কোনও মামলায় অংশগ্রহণ করতে পারবেন না, নির্দেশ শীর্ষ আদালতের। তাঁর দু’টি টুইটের জেরে গত ১৪ আগস্ট আইনজীবী প্রশান্ত ভূষণকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে দেশের শীর্ষ আদালত। ২১ তারিখ তাঁর শাস্তি ঘোষণার কথা থাকলেও ২০ অগস্ট তাঁকে ক্ষমা চাওয়ার জন্য সময় দেওয়া হয় আদালতের পক্ষে। কিন্তু প্রবীণ আইনজীবী ক্ষমা চাইতে রাজি হননি। বরং বলেছিলেন, আদালত যে শাস্তি দেবে তা তিনি মাথা পেতে নেবেন। তারপর আজ সোমবার সেই মামলায় রায় দিল সু্প্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। আপাতত এই রায়ের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *