নীল রায়।
স্বাধীনতা দিবসের দিনেই প্রকাশ করা হল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত “গুমনামী”-র প্রথম ঝলক। বৃহস্পতিবার টুইট করে চারটি ছবি পোস্ট করেন মুম্বইয়ের ফিল্ম সমালোচক তরণ আদর্শ। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে তৈরি এই ছবিটি। সৃজিতের ‘গুমনামী’ অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষের লেখা বই ‘কোনানড্রাম’ থেকে অনুপ্রাণিত।
৭০-এর দশকে উওরপ্রদেশে এক সাধুবাবার আবির্ভাব হয়। রটে যায় সেই সাধুবাবাই নাকি আসলে নেতাজি। সেই বিতর্কের অন্ত নেই। সময়ের সঙ্গে সঙ্গে মলীন হয়েছে সেই বিতর্ক। তবে “গুমনামী” ছবিটিকে ঘিরে এই বিতর্ক আবারও মাথা চারা দিতে পারে। এদিন প্রকাশ্যে আনা চারটি ছবির মধ্যে দুটিতে নেতাজি রুপী প্রসেনজিৎ রয়েছেন সামরিক বাহিনীর পোশাকে। আর বাকি দুটিতে বৃদ্ধ গেরুয়াবসনে সাধুবাবার বেশে। ছবিটি মুক্তি পাবে আগামী ২ অক্টোবর শারদোৎসবের সময়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news