ওয়েব ডেস্ক:
দল বড়, ব্যক্তি বড় নয়। এই ভাষাতেই শোভনের দলত্যাগকে ব্যাখ্যা করেও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় শোভনকে শুভকামনা জানিয়ে রাখলেন।
‘দলের থেকে ব্যক্তি বড় নয়। নেতাজি, চিত্তরঞ্জন কংগ্রেস ছেড়েছিলেন। তাতে কংগ্রেসের কোনও ক্ষতিবৃদ্ধি হয়নি। দল দলের মতো চলবে। ঈশ্বর ওর মঙ্গল করুক।’ বৃহস্পতিবার বললেন সুব্রত।
পাশাপাশি দেবশ্রী রায়ের প্রতি সুব্রত মুখোপাধ্যায়ের মৃদু কটাক্ষ, ‘ও এদিকে না ওদিকে কিছু বোঝা যাচ্ছে না। ওর সঙ্গে দেখা হলে খারাপ লাগবে।’
প্রসঙ্গত, বুধবার তৃণমূল সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বিজেপিতে যোগ দেন তাঁর বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ্য, শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দেবশ্রী রায় সেই সময় দিল্লিতে বিজেপি দফতরে হাজির হলেও বুধবার তিনি দলবদল করেননি। জানা গিয়েছে, দেবশ্রী গেরুয়া শিবিরে যোগ দিলে তিনি যোগ দেবেন না বলেও বেঁকে বসেছিলেন শোভন। তার পরই দেবশ্রীকে নিরস্ত করেন বিজেপি নেতারা। সূত্রের খবর, রায়দিঘির তৃণমূল বিধায়ককে বিজেপি পার্টি অফিসে দেখে অবাক হয়ে যান দলের নেতারাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news