নীল রায়।
ছেলেবেলায় উত্তম জেঠুর কোলে উঠে ছবি তুলেছিলেন তিনি। সবার কাছে তিনি বাংলা সিনে জগতের মহানায়ক উত্তম কুমার হলেও, তাঁর কাছে আজও তিনি রয়ে গিয়েছেন উত্তম জেঠু হয়েই। প্রিয় জেঠুর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে সেই ছবিটিই টুইট করেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩৯ বছর আগে বাংলার মানুষের কাছে থেকে হারিয়ে যাওয়া “ম্যাটিনি আইডল” প্রসঙ্গে টুইট করে তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা জাহির করেন প্রসেনজিৎ। টুইটারে লেখেন, “উত্তম জেঠু, তুমি আজও বাঙালির স্বপ্নের মহানায়ক। প্রয়াণদিবসে তোমাকে স্মরণ করে জানাই প্রণাম।”
বাংলা সিনে সমালোচকরা মনে করেন উত্তম কুমারের পর তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু বারবার এমন দাবি খণ্ডন করে তিনি জানিয়েছেন, বাংলা সিনে জগতের মণিকোঠায় আসলে চিরকাল থেকে যাবেন উত্তম কুমার। প্রসঙ্গত, উত্তম কুমারের অভিনীত “এন্টনি ফিরিঙ্গি” ও “নায়ক” ছবির রিমেকে নায়কের ভূমিকাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। কিন্তু কখনওই উত্তম কুমারের সমতুল হওয়ার প্রচেষ্টা দেখা যায়নি তাঁর অভিনয়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news